দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। সেই অনুযায়ী আজ সারা দেশে মুসলমানরা প্রথম রোজা পালন করছেন।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরে মুসলিমদেরতারাবি আদায়ের লক্ষ্যে বাড়ি ফিরতে তাড়া দেখা গেছে। এছাড়াও প্রথম তারাবি পরিবারের সদস্যদের সাথে নিয়ে আদায়ের প্রচেষ্টা অনেকেরই। রমজান মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পবিত্র কুরআন নাজিলের মাস হিসেবে রমজানের বিশেষ তাৎপর্য রয়েছে। মসজিদগুলোতে তারাবিহ নামাজ আদায়ের মধ্য দিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ধর্মীয় অনুশাসন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবায় অধিক মনোযোগী হচ্ছেন। এদিকে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির কথা জানানো হয়েছে। ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় ধর্মীয় নেতৃবৃন্দ সকলের প্রতি সংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়েছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
