সামাজিক স্বেচ্ছাসেবী প্রবীণ নাগরিকদের সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য ও বহির্বিশ্বের শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ ১৭ রমজান শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল মিলনায়তনে এ-ই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেসবাহউদ্দিন মামুন এর সার্বিক তত্বাবধানে এ সময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এম্প্রয়ীজ ইউনিয়ন এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহিন আহমেদ খান,বীর মুক্তিযোদ্ধা আশরাফ খান, ৫০ ঊর্ধ্বে সংগঠনের সহ সভাপতি শহিদুল্লাহ, ফিরোজ কায়সার আজম, সালিমা হোসেন শান্তা, সাংবাদিক এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম জাকারিয়া, মোঃ শফিকুল ইসলাম আরজু, ফয়েজ আহমেদ, কবি সিরাজ, হুসনে আরা, হেলেনা, আয়শা আক্তার, পিয়াসা, হাসমতসহ প্রমূখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
