নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নাসিক কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়। এ সময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের এলাকার নানাবিধ সমস্যা তুলে ধরেন। সাখাওয়াত হোসেন খান স্থানীয়দের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন প্রমুখ। মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আলাউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন্নাহার, জাকির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
