ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্ডার রফিকের রংধনু বিল্ডার্স ঋণখেলাপির শীর্ষ তালিকায়

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ৬, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের তালিকায় শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে উঠে এসেছে রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেডের নাম। সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য প্রকাশ করেন।
‎সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই আটকে আছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। অর্থমন্ত্রী আরও জানান, আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রায় ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকার ঋণ খেলাপি হিসেবে দেখানো সম্ভব হয়নি, যা প্রকৃত খেলাপির পরিমাণ আরও বাড়িয়ে তুলেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয়। তিনি দেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ, শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা এবং ঋণ আদায়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক গ্রুপের বিভিন্ন প্রকল্প, প্যাসিফিক বাংলাদেশ টেলিকমসহ আরও বেশ কয়েকটি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, রংধনু বিল্ডার্সসহ বড় বড় প্রতিষ্ঠানের এ ধরনের ঋণখেলাপি অবস্থান দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ সংকট আরও গভীর হতে পারে। অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: