ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ৫, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন কালিবাজার এলাকার ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডে উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস।
খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও এর পরেই গুরুত্বের দিক থেকে রয়েছে ইস্টার সানডে। এই দিনটি খ্রিস্টানদের কাছে নতুন জীবন, আশা এবং মানবতার বার্তা বহন করে। যিশু খ্রিস্ট মানুষের কল্যাণ ও সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন। ইস্টার সানডে সেই ত্যাগ ও পুনরুত্থানের স্মরণে উদযাপিত হয়।ইস্টার সানডে উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তিনি নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মডেল মন্দির নির্মাণের পাশাপাশি খ্রিস্টানদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসককে একটি করে পবিত্র বাইবেল উপহার দেন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এসে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী। প্রার্থনা, ধর্মীয় আচার এবং বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশ খ্রিষ্টীয়ান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব চার্লস সৌমিত্র দেউড়ী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাশসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: