ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে সিএনজি ও প্রাইভেট কার চালকদের গণপ্রচারণা

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের উদ্যোগে নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে ব্যাপক গণপ্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় নেতৃত্ব দেন মোঃ সুমন খান, মোহাম্মদ সেলিম, মোঃ তামিম, মোহাম্মদ রাকিব পাঠান, মোহাম্মদ বাবুল, মম শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় শত শত সিএনজি ও প্রাইভেট কার চালক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রচারণাকালে বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। বর্তমান সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায্য জীবিকার প্রশ্নে বিএনপির বিকল্প নেই। এডভোকেট আবুল কালাম একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা হিসেবে পরিচিত। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ–৫ আসনের সাধারণ মানুষের সমস্যা সংসদে জোরালোভাবে তুলে ধরবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। চালক নেতারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও নানা প্রশাসনিক হয়রানিতে পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে রয়েছে। এই সংকট উত্তরণে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসা প্রয়োজন এবং সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। প্রচারণা শেষে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ–৫ আসনের সর্বস্তরের জনগণকে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে ভোট ও সমর্থন দেওয়ার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: