ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবাগত জেলা প্রশাসক নোমান হোসেনের ঝিনাইদহকে মডেল জেলা গড়ার অঙ্গীকার

শাহজাহান আলী বিপাশ
এপ্রিল ২৩, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

অবহেলিত ঝিনাইদহ জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছে একটি পরিকল্পিত মডেল জেলায় রূপান্তরে প্রত্যয় ব্যক্ত করেছেননবাগত জেলা প্রশাসক মো: নোমানহোসেন। দায়িত্ব গ্রহণের পর জেলার সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
মত বিনিময়কালে জেলা প্রশাসক জানান, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরোটলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলমুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পর্যায়ক্রমে পায়রাচত্বর, আরাপপুর, হামদহ, মর্ডান মোড়, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডএবং ‘ট’ বাজারসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি নগরবাসীর দুর্ভোগকমাতে গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষদের জন্য আধুনিক গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সরকারি দপ্তর গুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আদালত চত্বর, সদরহাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমিঅফিস ও সাব-রেজিস্ট্রার কার্যালয়সহবিভিন্নপ্রতিষ্ঠানে দালালচক্র দমনএবং দুর্নীতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়াহবে। এছাড়াও তিনি অবৈধভাবে আবাদি জমির মাটি কাটাবন্ধ, ইট ভাটায় মাটি বিক্রি নিয়ন্ত্রণ, সরকারি গাছ কাটা প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক মো: নোমান হোসেন ঝিনাইদহকে ঢেলে সাজাতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে স্থানীয়দের মতে, ঘোষিতএসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মডেল শহরে পরিণত হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: