ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ২৩, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুষ্টি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সহিদুল ইসলাম খাঁন স্বপন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’র সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-এতিমখানায় খাবার বিতরণ, শিশুর পুষ্টি বিষয়ক আলোচনা সভা, মাতৃপুষ্টি বিষয়ক আলোচনা সভা, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা। সভায় পুষ্টি বার্তায় বলা হয়- ০১. পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন খাবারে শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ০২. খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টি গুণ বজায় রাখুন এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। ০৩. খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন এবং অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাজার ও ফাস্টফুড বর্জন করুন। ০৪. অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। ০৫. জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো নিশ্চিত করুন এবং ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। ০৬. ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি বাড়তি খাবার খেতে দিন। ০৭. শিশুর বুদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম খেতে দিন। ০৮. শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা জানার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং ওজন-উচ্চতাসহ অন্যান্য নিয়ামকগুলো পরিমাপ করুন। ০৯. কিশোর-কিশোরীসহ পরিবারের প্রবীণ সদস্যদের সঠিক যত্ন নিন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। ১০. নিয়মিত ব্যায়াম ও শরীফ চর্চার অভ্যাস গড়ে তুলান। ১১. গর্ভবর্তী মায়েদের সঠিক যত্ন নিন, নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ বড়ি খাওয়ান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: