ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সভাকক্ষে, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আজ গতকাল বৃহস্পতিবার আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, “পুষ্টি বৈষম্যের দিন শেষ,সবাই মিলে গড়বো স্বনির্ভর বাংলাদেশ “তিনি উপজেলার সকলকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন করার লক্ষ্যে বলেন, প্রতিদিন পরিবারের সকলকে নিয়ে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, শাকসবজি ও মৌসুমী ফল মূল, সেই সাথে সজনের শাগ ও ডাটা খাবার অভ্যাস গড়ে তুলুন। খাবার পূর্বে ভালোভাবে হাতমুখ ধুয়ে নিন,খাবারে অতিরিক্ত চিনি, লবণ, ভাজা, তৈলাক্ত ফাস্টফুড বর্জন করুন। শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের শাল দুধ খাওয়া নিশ্চিত করুন এবং ছয় মাস পর্যন্ত
মায়ের দুধ খাওয়ান, মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি খাবার খেতে দিন। শিশুর বুদ্ধির বিকাশ ঘটাতে একটি করে ডিম খেতে দিন। সঠিকভাবে শিশু বেড়ে উঠছে কিনা জানার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিবেন এবং গর্ভবতী মায়েদের সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃমামুন পারভেজ, ডাঃহাবিবুর রহমান, ডাঃ রুদ্র কুমার, ডাঃ ইমরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সহ-সভাপতি জামসেদ আলম বকুল প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
