আজ বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাস্টার প্যারেডের সালামী গ্রহণ, প্যারেড ও যানবাহন শাখা পরিদর্শন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ)শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ সায়েম ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, মোঃ আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, জনাব মোঃ সোহানুর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
