ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা
মার্চ ৬, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের কল্যাণে গড়ে উঠা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক রুদ্র কন্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার। উপস্থিত মেহমানগন তাদের বক্তব্যে বলেন, নিরপেক্ষ সংবাদিক সংগঠন হিসেবে এই সংগঠন যেনো সব সময় কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটাই হোক লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এএইচ এম সেকান্দার আলী, মোঃ শাহ আলম, এম আর হায়দার রানা, মোঃ আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মোঃ সোহেল, সাদ্দাম হোসেন হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ, মোঃ সাজ্জাদ আহমেদ, মোঃ শাহ আলম, শিপন জোমাদ্দার, মোঃ আসাদুজ্জামান তালুকদার, মোঃ রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ প্রমূখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: