ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা
মার্চ ৬, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

সমাজতন্ত্রের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার প্রত্যয়ে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখা।
আজ শুক্রবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু সড়কের সিটি দোয়েল প্লাজার ৫ম তলায় কমিউনিস্ট পার্টির জেলা কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, আব্দুস সালাম বাবুল, শিশির চক্রবর্তী, সদস্য দুলাল সাহা, জাকির হোসেন, দিলীপ কুমার দাস, শোভা সাহা, মৈত্রী ঘোষ, ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত কুমার দাস প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, এদেশের শ্রমিক, কৃষক মেহনতি মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টির অংশ হিসেবে যাত্রা শুরু করে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ (৬ মার্চ ২০২৬) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হলেও ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে মিলিত হয়ে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠন করেন। একই অধিবেশনে গঠিত হয় পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি। পরবর্তীতে ১৯৬৮ সালে প্রাদেশিক কমিটির চতুর্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে ‘পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি’ কার্যক্রম শুরু করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে সিপিবি দেশ পুনর্গঠন ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। নেতৃবৃন্দ আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ’অভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। আন্দোলন-সংগ্রামে অতীতে যেমন সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। তেমনি আগামীতে বাংলাদেশে শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম এবং সমাজতন্ত্র অভিমুখী লড়াইয়ে নিবেদিত থাকবে। তারা আরও বলেন, বিগত ৫৪ বছর ধরে পূঁজিবাদী শাসক গোষ্ঠী দেশের সাধারণ মানুষের সাথে বারবার প্রতারনা করে আসছে। লুটেরা পুঁজিবাদী শক্তি, মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই গড়ে তোলা হবে। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করা হবে। একই সাথে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্যায্য বাণিজ্য চুক্তি বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এসব চুক্তি বাংলাদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী। দেশের বন্দর বা করিডর বিদেশি স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: