সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার। তিনি আজ শুক্রবার বিকালে ফতুল্লার দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারে ফতুল্লার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তি বা পরিবারকেই ধ্বংস করে না, বরং একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই এ ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। এসময় অনুষ্ঠানের সভাপতি মোঃ মারুফুল ইসলাম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসাথে কাজ করলে অচিরেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না ও জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ মিয়াজীর উপস্থিতিতে সামাজিক সংগঠন অংশগ্রহন করেন কঁঃঁনঢ়ঁৎ ঝড়পরধষ ডবষভধৎব ঙৎমধহরুধঃরড়হ, কাশফুল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ভূইগড় প্রগতি সংসদ, দেলপাড়া সামাজিক উন্নয়ন ফোরাম, নূরবাগ যুব উন্নয়ন ফোরাম সহ ছোট বড় অর্ধশতাধিক সামাজিক সংগঠন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
