ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
আজ শুক্রবার সন্ধ্যায় সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মার্চ উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ, ৪৫ বোতল ভারতীয় মদ, ৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল মাদক সিরাপ, ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গমনকালে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন পুরুষের পরিচয় জানা গেছে এবং বাকিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৭ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান রয়েছে। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
