ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ অভিযানের আড়ালে চলছে চোর-পুলিশ খেলা ঈদকে সামনে রেখে নগরজুড়ে রাস্তা দখলের মহোৎসব

মোঃ শফিকুল ইসলাম আরজু
মার্চ ১৬, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদকে সামনে রেখে আবারও হকারদের দখলে চলে গেছে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও প্রধান প্রধান সড়কের বড় একটি অংশ। সমাজে একটি প্রবাদ রয়েছে— ‘চোর না শুনে ধর্মের কাহিনী’-এ যেন সেই প্রবাদই বাস্তবে রূপ নিয়েছে নগরজুড়ে। উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি নেই, বরং নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছেই।
কখনো কখনো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হলেও তা স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না। ফুটপাত দখলের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের অর্ধেক অংশ জুড়ে বসে গেছে ভ্যানগাড়ি,টংএর অস্থায়ী দোকান ও চকি বসানো হকাররা। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ পথচারীদের চলাচলও হয়ে উঠেছে দুর্বিষহ। শুধু হকারই নয়, অনেক রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানও তাদের নির্ধারিত সীমানা অতিক্রম করে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পণ্যসামগ্রী সাজিয়ে বিক্রি করছে। ফলে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও চলাচলে জনদুর্ভোগ। নগরবাসীর ভাষ্য, পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন ফুটপাত দখলের এক মহোৎসব চলছে, আর শহরটি ধীরে ধীরে হকারদের নিয়ন্ত্রণেই চলে যাচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিরা কঠোর বক্তব্য দিলেও মাঠ পর্যায়ে তার বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। ফলে একই সমস্যা বারবার ফিরে আসছে, আর সাধারণ মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে। এদিকে নগরবাসী ভ্যাট ট্যাক্স দিলেও নাগরিক অধিকার বঞ্চিত হচ্ছে বিপরীতে ফুটপাত দখল করে ট্রেড লাইসেন্স বিহীন অবৈধ্য ব্যাবসায় পকেট ভারী হচ্ছে অদৃশ্য তৃতীয় পক্ষের। নগরবাসীর প্রত্যাশা, ঈদকে কেন্দ্র করে নয় বরং স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি । অন্যথায় “হকারমুক্ত নগরী” কেবল স্বপ্ন হয়েই থেকে যাবে, কিন্তু কখনো নগরবাসী পরিবর্তন দেখবে না।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: