ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজমেরী ওসমানের মোটরসাইকেল বাহিনী সদস্য সন্ত্রাসী জুয়েল এখনো বেপরোয়া

নিজস্ব সংবাদদাতা
মার্চ ১৬, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের নেতা আজমেরী ওসমানের মোটরসাইকেল বাহিনী সদস্য সন্ত্রাসী জুয়েল এখনো বেপরোয়া ভাবে দাবিয়ে বেড়াচ্ছে শহরের বিভিন্ন জায়গাতে। যেখানে ৫ই আগষ্টের পরবর্তীতে তার নেতা আজমেরী ওসমান নিজে আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছে সেখানে জুয়েল তার অসাধু যোগাযোগকে কাজে লাগিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে আতাত করে গা ঢাকা দিয়ে বেশ কিছু দিন থাকার পরে এখন আবার দাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে।
জানা যায়, আজমেরী ওসমানের নাম ব্যবহার করে দীর্ঘ দিন নারায়ণগঞ্জ বিদ্যুৎ অফিসে দালাল চক্রের নেতৃত্ব দিয়েছে সন্ত্রাসী জুয়েল। সাধারণ মানুষকে হয়রানি, চাদাবাজি সহ নানান ভাবে নির্যাতন করেছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে আজমেরী ওসমানের নাম ব্যবহার করে। আজমেরী ওসমানের অধিকাংশ অপরাধ চাদাবাজি, মাদক পাচার ও খুন সহ নানান অবৈধ কার্যকলাপের নেতৃত্ব দিয়ে খুবই অল্প সময়ে জুয়েল হয়ে উঠেছে তল্লা ও খাঁনপুরের এক ত্রাস। স্থানীয়দের মতে, আজমেরী ওসমানের সকল অপরাধমূলক কর্মকান্ডকে বাস্তবায়ন করার জন্য একাধিক দল ছিল। যার মধ্যে অন্যতম হাজী রিপন সিন্ডিকেট। আর হাজী রিপনের সিন্ডিকেটের অন্যতম সন্ত্রাসীই এই জুয়েল। হাজী রিপন ওয়ারেন্ট ভুক্ত হওয়ায় পলাতক। অথচ তার দলের সন্ত্রাসী জুয়েল অন্যান্য সদস্যদের নিয়ে তল্লা ও খাঁনপুরের বিভিন্ন স্থানে চালাচ্ছে গোপন বৈঠক। নতুন করে পরিকল্পনা আটছে সন্ত্রাসী কার্যকলাপকে বাস্তবে রূপ দেয়ার জন্য।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: