ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তর-দক্ষিণের স্বপ্ন নিয়ে সংসদে এমপি জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির
মার্চ ১৬, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-মতলব দক্ষিণ) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন রবিবার জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করেছেন। তাঁর সংসদে উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দীর্ঘদিন ধরে এই আসনে কার্যকর জনপ্রতিনিধির অভাব থাকায় দুই উপজেলার প্রায় দশ লাখ মানুষের বহু প্রত্যাশিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন প্রায় এক লাখ ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। মতলব উত্তর ও মতলব দক্ষিণের ৩টি পৌরসভা ১৯টি ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। স্থানীয় মানুষের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বের গুণে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানসহ নানা সমস্যা রয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। নির্বাচনের সময় মোঃ ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন ও তাঁর সমর্থকরা প্রতিশ্রুতি দেন, তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেলে এবং বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। গত রবিবার সংসদে তাঁকে দেখে সাধারণ মানুষের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর এই প্রতিনিধিত্ব এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে। সংসদে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সুধী, জ্ঞানী গুণী ও বিভিন্ন ক্ষেত্রে যারা বিগত দিনে অবদান রেখেছেন তাদের স্মরণ করেন। মতলব উত্তর -গজারিয়া ঝুলন্ত সেতুর গুরুত্ব নিয়ে কথা বলেন। অতি স্বল্প সময়ে কাজ শুরু করার আহ্বান জানান। এ সেতু গুরুত্ব তুলে ধরে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এ সেতু বাস্তবায়ন হলে মতলব চাঁদপুর তথা দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বৃদ্ধি পাবে। ঢাকা-চট্টগ্রামের বিকল্প দ্বিতীয় মহাসড়ক হবে এতে সময় ও খরচ কমে আসবে বলে জানান। চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে লাখো মানুষের ভোটে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন সংসদে গেছেন। তাঁকে সংসদে দেখতে পেরে সবাই আনন্দিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মতলব উত্তর ও মতলব দক্ষিণের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরা। তিনি যদি এসব বিষয় সরকারের নজরে আনতে না পারেন, তাহলে প্রয়োজনীয় বরাদ্দ পেয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে না। ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী বলেন, পৌরসভায় বিশুদ্ধ পানির সংকটসহ নানা মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। সংসদ সদস্য হিসেবে তিনি যদি এসব বিষয় গুরুত্ব দিয়ে সংসদে উপস্থাপন করেন, তাহলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার স্বপ্ন নিয়ে সংসদে গেছেন জনগণের প্রতিনিধি। এ বিজয় জনগণের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: