সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদ বস্র পোষাক বিতরণ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
আজ সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ জেলাস্থ চাষাড়া বালুর মাঠে অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাশুকুল ইসলাম রাজিব, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর আহ্বায়ক মোঃ মাসুদ বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমা,ফারজানা, সুবলিসহ প্রমূখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
