ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি 
এপ্রিল ৫, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা’স কিচেন। গত ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে প্রতিপাদ্য বিষয় নিয়ে সফল নারী উদ্যোক্তা শেফ মিথিলা বিনতে হোসেন এর তত্ত্বাবধানে পরিচালিত মিথিলা’স কিচেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা গড়ার কারিগর মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রথম যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ মোঃ শাকিল, কাজী ফাউন্ডেশন ও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, নারী উদ্যোক্তা আইভি আরিফিন সহ অন্যান্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের জীবনের গল্প, পরবর্তী কর্ম পরিকল্পনা ও মানবিক গুণাবলীর বিষয়টি তুলে ধরেন এবং সঙ্গীত শিল্পী সজিব হোসেন এর হৃদয় নিংড়ানো ভালবাসার গানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: