ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান। প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গোপন সূত্রে জানা যায়, প্রতিদিন গোপনে এ অবৈধ ফুটপাত থেকে কয়েক লক্ষ টাকার চাঁদাবাজি হতো। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শিমা রানি সরকার, শিমরাইলের টিআই জুলহাসসহ সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যরা। মারামারি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফুটপাত দখল মুক্ত করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। ফুটপাত দখল করতে কয়েকটি গ্রুপ চিটাগাংরোডে আধিপত্য বিস্তার করতে মহড়া দিচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল বসাবে ও চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
