ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদ-েণ্ডর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২৬ এর বিচারক মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-২। ওই অভিযানের সময় ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মো. মশিউর রহমান। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার এসআই জাহিদ হাসান আসামি ফয়সালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
