ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় পলাতক নয়ন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাশ করার ঘটনায় পলাতক আসামী নয়নকে (২২) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাকা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) মেহেদী হাসান জানান, মহেশপুরের বাগদিয়ারাইট গ্রামের স্কুলছাত্রীকে গণধর্ষণের পর পর থেকেই একই এলাকার গণধর্ষন মামলার আসামী নয়ন পলাতক ছিলো। তিনি আরো জানান, ইতি পুর্বে গণধর্ষন মামলার প্রধান আসামী হযরত (১৮) ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়। উল্লেখ্যঃ গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষকরা ধর্ষনের চিত্র ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু তাই না এলাকায় উল্লাসও করে ধর্ষকরা। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: