ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সংসদে বিল পাস

সংসদ সংবাদদাতা
এপ্রিল ৯, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ-এ পাস হয়েছে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করা হয়েছে। সরকার বলছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

তবে বিলটি ঘিরে সংসদে বিরোধীদলীয় সদস্যদের তীব্র আপত্তি দেখা যায়। তারা কণ্ঠভোটে ‘না’ ভোট দেন এবং পরে ওয়াকআউটের ঘোষণা দেন। যদিও অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন। বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল। এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো—এ প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, এই আইনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানোর পথ তৈরি করা হচ্ছে এবং স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় প্রতীক বাদ দিলে স্থানীয় নির্বাচনে ব্যক্তি যোগ্যতা ও স্থানীয় ইস্যু বেশি গুরুত্ব পাবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: