ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমাদের কাজ হবে তোমাদের মেধাগুলো বিকশিত করা- এমপি আবুল কালাম

বন্দর সংবাদদাতা
এপ্রিল ১১, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ আলহাজ্ব এডঃ আবুল কালাম বলেছেন, আজকের এই মহতি অনুষ্ঠানে একটি কথা বলতে হয় যে আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমার বয়স অনুযায়ী আজকে তোমাদের মত এ রকম প্রতিষ্ঠান থেকে ৫৯ বছর আগে ১৯৬৭ইং সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন হিসেব করে দেখ আমি এখন কোথায় আছি আর তোমরা কোথায় আছ। তার চেয়ে বড় কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের শুকরিয়া আদায় করছি আজকে ২০ বছর পরে আমাকে আবারও এ প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন । এ উদারন এখানে যারা শিক্ষার্থীরা আমার সামনে বসে আছ তাদের কারো বয়স ২০ বছর হয়নি এখনো। তোমরা ২০ বছরের নিচেই আছ তোমরা। তাহলে আমার সাথে তোমাদের পরিচয় হওয়াটা বিগত সময়ে কোন সুযোগ ছিল না। আজ থেকে সুযোগ সৃষ্টি হলো। আগামী দিনে আমরা এক সাথে থাকতে পারি এক সাথে চলতে পারি।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এর আয়োজনে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তোমরা জানো আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩টি স্তর রয়েছে। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও একটি উচ্চ মাধ্যমিক স্তর। আজকে যারা এসএসসিতে বিদায় নিতে যাচ্ছ তাদের প্রতি কিন্তু আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের সমাজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সকলেই কিন্তু দৃষ্টি রেখেছে আন্তরিক ভাবে তোমাদের সাফলতা উপরে তাদের আকাঙ্ক্ষা পরিস্থিতি হয়ে উঠবে। প্রতিটি পিতা/ মাতা কিন্তু চায় তার সন্তানটি সুশিক্ষা গ্রহন করে আসুক। জাতিও চায় একজন সুযোগ্য সন্তান জাতি গঠনে এগিয়ে আসুক। আগামী দিনে তাদেরই নেতৃত্ব দিতে হবে। আজকে আমিও নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে ১৯৬৭ইং সালে এসএসসি পরিক্ষা দিয়ে আজ বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি আশা করি শুধু প্রধান অতিথিই না তোমরা আগামী দিনের রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতা অর্জন করবে। তোমাদের মেধা আছে যা কিন্তু লোকায়িত। আমাদের কাজ হবে তোমাদের মেধাগুলো বিকশিত করা। তোমরা এমন একটি স্থান পার হচ্ছ মানেই এসএসসি। মানে এখন

তোমাদের বিদায় নয় এখন তোমরা আরো একটি নতুন শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে যাচ্ছ। তারপর কর্ম জীবনের জন্য উচ্চ শিক্ষা গ্রহন করে জাতি গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।

তিনি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তথা উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি শিবানী সরকার এর দৃষ্টি আর্কষন করে আরো বলেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নেতৃত্ব দিয়ে থাকেন। আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে।
আমি যে আপনাদের ধারায় এ স্কুলে আমন্ত্রিত আমার জন্য এ শিক্ষার্থীদের বাহিরে অপেক্ষায় রাখবেন না। কারন তারা আমাদের সন্তান তুল্য। আমি যখন আসব সাধারণ ভাবেই আসব আমি কোন অতিথি না। অতিথি মানেই দূরত্ব সৃষ্টি করে। সরকার ক্ষমতা গ্রহন করেছে ২ মাস এখনো হয়নি। তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাত উন্নযনের জন্য কাজ করে যাচ্ছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এর রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা, বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান প্রমুখ। বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে সূচনা বক্তব্য রাখেন উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: