ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নানাখী মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ নানাখী মডেল স্কুলে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ও নানাখী মডেল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান শান্ত।
এ সময় প্রধান অতিথি মশিউর রহমান শান্ত বলেন, তৎকালীন আঃলীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রের মেধা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল। বর্তমান সরকার এ শিক্ষা ক্ষেত্রকে সঠিক মাত্রায় পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মেধার মূল্যায়ন করতে এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে আমরা আজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করছি। এতে, উদ্বোধক ছিলেন গ্রাম বাংলা টিউবস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক।
এ সময় সাদীপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানাখী মডেল স্কুলের সভাপতি আবু হামযা মো. সা’আদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান, নারায়ণগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১ এর গ্রাহক সমিতির সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন হিরণ, ব্যারিষ্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন ও অত্র নানাখী মডেল স্কুলের শিক্ষক সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: