আজ নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা পরিষদ, নারায়ণগঞ্জ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা হিসেবে চেক তুলে দেন।বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ কে ধন্যবাদ জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
