ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ প্রতিরোধ মঞ্চে শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে গণসংযোগ শুরু করেন

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

‌নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মাসদাইর গোরস্থানের প্রতিরোধ মঞ্চে শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে (কুতুবপুর ইউনিয়ন)মাসদাইর পাকাপুল- ব্যাকারী মোর- বাড়ই ভোগ- ভোলাইল মিস্টার দোকান- মরাখালপার- নয়া বাজার- শাসনগাও- বনশ্রী – মেথর খোলা – পঞ্চবটিতে নির্বাচনি প্রচারনা করেন। এই সময় উপস্থিত ছিলো বাসদ ফতুল্লার শাখার সভাপতি – এম এ মিল্টন, সদস্য সচিব এস এম কাদির -,সদস্য সাইফুল ইসলাম শরিফ – হানাত কবির – জামাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ

‌সেলিম মাহমুদ বলেন, প্রতিটি নির্বাচন আসলেই রাজনৈতিক দলসমূহ নানা প্রতিশ্রুতি দেয় আর প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণ প্রতারিত হয়। নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি ও মাস্তানের দাপট, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব আর ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতার চর্চায় পরিণত করেছে। ভোটে জেতার জন্য এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কালো টাকা ছড়িয়ে নিজের ও ভোটারদের চরিত্র নষ্ট করে।

‌সেলিম মাহমুদ আরো বলেন,স্বাধীনতার পর থেকে জনগনের বিভিন্ন দাবিতে, মানুষের জীবন ও সম্পদ রক্ষার আন্দোলন করে আসছি আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যেমন করছি,নির্বাচনের মাধ্যমে জনমত গঠন করে মুক্তির আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করছি। টাকা ওয়ালাদের পক্ষে ও এবং তাদের সাথে নিয়ে এবং টাকা ছড়িয়ে ভোট কিনে মানুষের চরিত্র নষ্ট করা এবং ভবিষ্যতে লুটপাত করার জন্য নির্বাচন আমরা করি না।জনগনের অর্থে জনগণের অংশগ্রহণে নির্বাচন করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, সংসদ কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন তৈরি করে এবং দেশের সম্পদ ভাগবাটোয়াড়া করে নেওয়ার প্রতিষ্ঠান নয়। সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই জনগনকে সাথে নিয়ে জনগনের দাবি নিয়ে আমরা নির্বাচনের মাঠে লড়ে যাব।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: