ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু প্রধানের মাদক স্পটে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও এখনো গ্রেফতার হয়নি রাজু প্রধান।
গত ৩১ জানুয়ারি রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রাজুর দুইজন সহযোগী আটক করা হয়। আটকরা হলেন মো. মিঠু মিয়া (৩৫) ও মো. জয় মৃদা (২৫)। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানাগেছে, ফতুল্লার কাশীপুর ইউনিয়নে পশ্চিম দেওভোগ এলাকার মাদক ব্যবসায়ী রাজু প্রধানের বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি, চাঁদাবাজীসহ অন্তত ২৮টি মামলা রয়েছে। রাজুর নেতৃত্বে দেওভোগ বাঁশমুলি, নূর মাসজিদ, ভোলাইল, শান্তিনগর, ঘোষেরবাগ, সরদার বাড়িসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের মাসোয়ারা দিয়ে রাজুর জমজমাট মাদক ব্যবসা চলছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী রাজুর বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই টর্চার সেলে নিয়ে নির্যাতন করা হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি দখল করে সেখানে মাদক স্পট গড়ে তুলেছে। গত শনিবার যৌথ বাহিনীর অভিযানে কিছুটা স্বস্তি ফিরলেও রাজু এখনো গ্রেফতার না হওয়ার আতংকে রয়েছেন স্থানীয়রা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
