ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

একান্ত সাক্ষাৎকারের কে এম মাজহারুল ইসলাম জোসেফ: ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো

মো: আনিসুল হক হীরা
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

একান্ত সাক্ষাৎকারের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো বলে জানান।
নারায়ণগঞ্জ-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম-এর পক্ষে ধানের শীষের প্রচারনা চালাচ্ছেন মেধাবী এই সাবেক ছাত্রনেতা। বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, তিনবারের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমদের নেতা তারেক রহমান। তাঁর স্বপ্ন বাস্তবায়নে ৩১ দফার সারথি হয়ে যে কোন নির্দেশ পালন করতে আমি এবং আমার কর্মীরা সদা প্রস্তুত। ‘বন্দর উপজেলা ও সদর থানা এলাকা বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামী কয়েকটি দিন আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করতে হবে। তবেই জয় আমাদের নিশ্চিত ।
তিনি আরও বলেন, বিগতদিনে প্রায় ১৭ বছর জনগণ পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ পায়নি। গনতন্ত্র লুন্ঠিত হয়েছিলো, এখন সামনে আবার সুযোগ এসেছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। যে নির্বাচনের দাবিতে আমাদের নেত্রী ছয় বছর অন্যায়ভাবে নির্যাতন ভোগ করেছেন, সেই নির্বাচনের জন্য দুই হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ খুন হয়েছেন, কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন।’রাজপথ বারবার আমাদের রক্তে লাল হয়েছে। জোসেফ বলেন, ‘অনেক নেতাকর্মী বাবা-মায়ের মৃত্যুতেও জানাজায় অংশ নিতে পারেননি। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় তারুণ্যদীপ্ত নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। তিনি অরো বলেন, দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ও বিএনপির কোনো বিকল্প নেই। এই দেশকে উন্নয়নের পথে নিতে হলে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার। আর সেই সরকার গঠন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: