ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আস্থা সামাজিক সংগঠনের উদ্যোগে ৮০০ শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আস্থা সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের ৬০০ শতাধিক শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিশুদের শিক্ষায় উৎসাহিত করা এবং দারিদ্র্যের কারণে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে—এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয় এ মানবিক কর্মসূচির।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে শহরের টানবাজার এলাকায় পদ্মা সিটি মার্কেটে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে আস্থা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি সমাজসেবীকা মাজহারুল ইসলাম জলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজহার হোসেন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
প্রধান অতিথির বক্তব্যে আজহার হেসেন বলেন, একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের উচিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করা।
প্রধান বক্তা জোসেফ বলেন, মানবিক কাজের মধ্য দিয়েই একটি সুন্দর ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আস্থা সামাজিক সংগঠনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ থেকে শিক্ষাবৈষম্য অনেকটাই কমে আসবে।
সংগঠনের সভাপতি জলি বলেন, দারিদ্র্যতা কোনো শিশুর শিক্ষা অর্জনের পথে বাধা হতে পারে না—এই বিশ্বাস থেকেই আমাদের এই প্রয়াস। শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও আস্থা সামাজিক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।
পরে অতিথিরা শিশুদের হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় অতিথিরা শিশুদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আস্থা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের চোখে-মুখে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। অভিভাবকরাও এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: