হারিয়ে যাওয়া স্বাক্ষর করা চারটি ‘ব্ল্যাঙ্ক চেক’ (অলিখিত চেক) উদ্ধার করে ফেরত দেওয়ার পরিবর্তে তা দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি, ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার চেয়ে ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে নুর মোহাম্মদ (মামলা নং- ৬৬২/২৪)।
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়,আলামপুর কুলবাগান গ্ৰামের মৃত মকবুলের ছেলে নুর মোহাম্মদ, গত ১৯ জুলাই ২০২৩ তারিখে কোটচাঁদপুর যাওয়ার পথে অসতর্কতাবশত তার স্বাক্ষর করা ৪টি অলিখিত চেক হারিয়ে যায়। যার মধ্যে দুটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (কোটচাঁদপুর শাখা) এবং দুটি পূবালী ব্যাংক লিমিটেড (কোটচাঁদপুর উপশাখা) এর চেক। চেকগুলো হারিয়ে যাওয়ার পর তিনি কোটচাঁদপুর থানায় ২০ জুলাই ২০২৩ তারিখে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৯৯৪ ও ৯৯৭) করেন।
ঐ মামলায় অভিযুক্তরা হলেন সিরাজগঞ্জের আশুতোষ দাস (৪৭), গাইবান্ধার মোঃ নজরুল ইসলাম (৭০) এবং জামালপুরের সামসুল হক ব্যাপারী (৬০)।
ভুক্তভোগী নুর মোহাম্মদ বলেন, গত ৪আগস্ট ২০২৪ তারিখে তিনি জানতে পারেন যে তার হারানো চেকগুলো অভিযুক্তদের হেফাজতে রয়েছে। তিনি মহেশপুর বাজারে তাদের কাছে চেকগুলো ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করে। উল্টো চেকগুলো ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে প্রননাশের হুমকিও প্রদান করা হচ্ছে।
ভুক্তভোগী নুর মোহাম্মদ আরো বলেন, তার স্বাক্ষর করা এই চেকগুলো ব্যবহার করে সিরাজগঞ্জের আশুতোষ দাস (৪৭), গাইবান্ধার মোঃ নজরুল ইসলাম (৭০) এবং জামালপুরের সামসুল হক ব্যাপারী (৬০)। ভুয়া পাওনা সাজিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে। এই অবস্থায় চেকগুলো উদ্ধারের জন্য ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতের নিকট ‘তল্লাশি পরোয়ানা’ (Search Warrant) জারির আবেদন করেছেন।
নুর মোহাম্মদ এই প্রতিবেদককে বলেন”আমি একজন আইনমান্যকারী নাগরিক। আমার অসতর্কতায় হারিয়ে যাওয়া চেকগুলো ফিরে পাওয়ার বদলে এখন আমাকে সপরিবারে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে। আমি আদালতের কাছে এই জালিয়াতি চক্রের হাত থেকে সুরক্ষা এবং চেকগুলো উদ্ধারের আকুল আবেদন জানিয়েছে।
বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। স্থানীয়রা এই ধরণের জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
