ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়ের মাঝেও পরাজয়ের গ্লানি

বন্দর সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম বিজয়ী হয়েছেন। তবে ১৩ হাজার ভোটের এই ব্যবধানকে ‘আশানুরূপ’ মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষক ও খোদ দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রে ‘ধানের শীষের’ ভরাডুবি এবং ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের বিপ্লব নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনা ও বিতর্কের ঝড়।

নির্বাচনী ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূরউদ্দিন আহম্মদের নিজ এলাকা শুভকরদি কেন্দ্রে। অভিযোগ উঠেছে, অ্যাডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে মুখে বড় বুলি দিলেও বাস্তবে নূরউদ্দিনের ভূমিকা ছিল চরম প্রশ্নবিদ্ধ। দলীয় কর্মীদের মতে, বিগত বিএনপি সরকারের আমলে আবুল কালামের ছত্রছায়ায় বালুমহাল ও টেন্ডারবাজি করে বিপুল বিত্ত-বৈভবের মালিক হলেও, এবারের নির্বাচনে তিনি ছিলেন সম্পূর্ণ ‘নিস্ক্রিয়’।

মাঠপর্যায়ের কর্মীরা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার খরচের জন্য কর্মীরা তার কাছে গিয়ে বিমুখ হয়েছেন। এমনকি তার অনুসারী আব্দুস সাত্তার টাকা খরচ করলেও নূরউদ্দিনের পক্ষ থেকে কোনো আর্থিক বা সাংগঠনিক সহযোগিতা মেলেনি। এই ‘আন্তরিকতার ঘাটতি’র কারণেই তার নিজের কেন্দ্রে দলের ভরাডুবি হয়েছে বলে মনে করছেন বোদ্ধা মহল। সমালোচনার কেন্দ্রে রয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলও। তার এলাকা হিসেবে পরিচিত ফরাজীকান্দা ও হাজী ইব্রাহিম আলমচান কেন্দ্রে ধানের শীষের বিপরীতে দেওয়াল ঘড়ির পক্ষে ভোট বিপ্লব ঘটেছে। দায়িত্বশীল পদে থেকেও কেন তিনি নিজ এলাকায় ধানের শীষের ভোট রক্ষা করতে পারলেন না, তা নিয়ে দলের ভেতরে-বাইরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিএনপির পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৩নং ওয়ার্ডের এই বৃহৎ কেন্দ্রে সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিনের মতো নেতা থাকা সত্ত্বেও ‘হালে পানি পায়নি’ ধানের শীষ। ৫নং ওয়ার্ডের সেলসারদী কেন্দ্রে বিপুল ব্যবধানে পরাজয় বরণ করেছেন আবুল কালাম। এই কেন্দ্রের নিকটবর্তী আইসতলা গ্রামের বাসিন্দা বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির। তার এলাকায় এমন ফল বিপর্যয় তৃণমূলকে স্তব্ধ করে দিয়েছে। বন্দর উপজেলার দক্ষিণ প্রান্ত, বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়ন যেখানে বিএনপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে সিনিয়র নেতাদের কেন্দ্রগুলোতে এমন ‘লজ্জাজনক’ ফলাফল দলের হাইকমান্ডকে ভাবিয়ে তুলেছে। বিজয় এলেও এই ফলকে সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের বিশ্বাসঘাতকতার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে। নির্বাচনী বৈতরণী পার হলেও কলাগাছিয়ার এসব ‘জাদরেল’ নেতাদের রহস্যজনক ভূমিকা এবং সাংগঠনিক ব্যর্থতা আগামীর রাজনীতিতে বিএনপিকে বড় কোনো সংকটে ফেলে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: