নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী এডভোকেট আবুল কালামের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে ৫ আসনের নব নির্বাচিত এমপি এডভোকেট আবুল কালাম ও তার পুত্র আবুল কাওসার আসার উদ্যোগ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টানানো ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়া হয়।
সকাল থেকেই শহরের চাষাঢ়া, নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন এলাকায় দর্পন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কুর নেতৃত্বে নেতাকর্মীরা এ অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা সড়কের পাশ, বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় লাগানো নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন।
ছক্কু জানান, নির্বাচন পরবর্তী পরিবেশ স্বাভাবিক রাখা এবং নগরীর সৌন্দর্য বজায় রাখার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো আসনের সকল এলাকায় থাকা ব্যানার-ফেস্টুন অপসারণ করা হচ্ছে।
দর্পন বলেন, নির্বাচন পরবর্তী সময় নবনির্বাচিত এমপি কালাম সাহেবের নির্দেশে আমরা শহরে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছি। জামযট সহ সকল কাজ শুরু করবেন তিনি। আমরা নারায়ণগঞ্জকে বদলে দিবো।
এদিকে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ব্যানার অপসারণের দৃশ্য চোখে পড়ে সাধারণ মানুষের। অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত নগরীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
