ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স

বিশেষ সংবাদদাতা
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা। মোট সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর ও বাইরে মিলিয়ে প্রায় ১৩ হাজার ফোর্স মোতায়েন করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন। নারায়ণগঞ্জ-১, ২, ৩, ৪ ও ৫ এই পাঁচটি আসনের ভোটকেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে ১১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৫টি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে ২১০টির মধ্যে ১৪৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনে ৭২টি, নারায়ণগঞ্জ-৪ আসনে ৭৩টি এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। গতকাল মঙ্গলবার চাষাঢ়ায় এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ বলেন, র‌্যাব সারাদেশের মতো নারায়ণগঞ্জেও সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, সবগুলো ভোটকেন্দ্রেই র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন এবং নির্বাচন শেষে পরবর্তী দুই দিনও তারা মাঠে কাজ করবেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, নির্বাচনে জেলা পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৮১টি মোবাইল টিম, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, পাঁচটি আসনের কেন্দ্রগুলোতে মোট প্রায় ১৩ হাজার ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়া জেলার চারটি আসনে ৪২ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোরতা বজায় রাখা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: