ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি চলমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
মার্চ ৯, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পবিত্র রমজান উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসব্যাপী সুলভ মূল্য দুধ ডিম ও মাংস বিক্রি চলমান রয়েছে।
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ, ডিম ও মাংস বিক্রি চলছে ১লা রমজান থেকে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলমান রয়েছে এবং ২৬ রোজা পর্যন্ত চলবে । আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটের কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির,নারায়ণগঞ্জ র্যাব ১১, নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ডার ফারজানা আক্তার শান্তা সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, পবিত্র মাহে রমজান মাস আসার আগেই জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। যার সুবিধা ভোগ করছে নিন্মআয়ের মানুষেরা। জেলার প্রতিটা উপজেলায় বিভিন্ন স্পটে স্পটে এ কার্যক্রম চলমান আছে ১লা রমজান মাস থেকে এবং ২৬ শে রমজান পর্যন্ত চলমান থাকবে। সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এখানে দুধ ডিম মাংস সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি মুরগির মাংস ২৪৫ টাকা,প্রতি কেজি গরুর ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ৯২ টাকায় বিক্রয় করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: