ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মার্চ ৯, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষমোঃ আব্দুল হাই ভাইস চেয়ারম্যান হিসাবে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদকে, পৌর মেয়র হিসাবে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশক সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। তিনি কোরান থেকে আয়াত উদ্ধৃত করে বলেন, রমজানের রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। আরো বক্তব্য রাখেন মাওলানা মাওলানা আখতারুজ্জামান মাওলানা আব্দুল বারী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আলোচনা সভা শেষে মহেশপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের আমিরগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি মো. মতিয়ার রহমান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: