ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় বিএনপি নেতা মাসুম প্রধানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফতুল্লা সংবাদদাতা
মার্চ ৯, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় মোহাম্মদ আরিফ নামে এক স্থানীয় ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মাসুম প্রধান ও তার অনুসারীদের বিরুদ্ধে। বর্তমানে ওই ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ই মার্চ ) সন্ধ্যা ৭টায় মোহাম্মদ আরিফ তার বাসা থেকে বের হলে মাসুম প্রধান ও তার একদল অনুসারী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কাঠের বাট ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে আরিফের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং প্রচণ্ড আঘাতে তার একটি হাত ভেঙে যায়। আহত ব্যবসায়ী মোহাম্মদ আরিফের দাবি, মাসুম প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করার জন্য তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আরিফের দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে থাকা আরিফ জানান, “মাসুম প্রধান হুমকি দিয়ে বলেছেন—এলাকায় ব্যবসা করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। আমি আইনের আশ্রয় নিতে চাইলে সে আমাকে ও আমার পরিবারকে এলাকাছাড়া করার এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। অভিযোগ রয়েছে, মাসুম প্রধান নিজেকে স্থানীয় বিএনপির প্রভাবশালী কর্মী পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত চাঁদাবাজি ও নির্যাতন চালিয়ে আসছেন। এমনকি হামলার পর থানায় অভিযোগ না দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত ব্যবসায়ীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার, মাসুম প্রধানসহ জড়িতদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: