সাবেক যুগ্ম আহ্বায়ক, সদর থানা, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের মোঃ সুমন খান দীর্ঘ ২৩ দিন অসুস্থ থাকার পর গতকাল সুস্থ হয়ে শ্রমিকদের মাঝে ফিরে এসেছেন।
মোঃ সুমন খানের অসুস্থতার সময় শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল মামুন তার খোঁজ খবর নিয়েছিলেন। তার অসুস্থতা শ্রমিকদের মাঝে দুঃখের ছায়া ফেলেছিল। সুস্থ হয়ে ফিরে এসে মোঃ সুমন খান বলেন, “আমরা আবার রাস্তায় নামবো। যারা আমাদের ব্যবহার করেছেন তাদেরকেও দেখা হবে।
আমি অসুস্থ থাকাকালে শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা আমার খোঁজ নিয়েছেন, আর কেউ নেননি। তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশ যেভাবে গড়ে উঠছে, আমরাও তেমনভাবে গড়ে তুলব। তবে আমরা রাজনীতি পেশা হিসাবে নেব না; রাজনীতি আমাদের জন্য শুধুমাত্র সেবার একটি মাধ্যম। মোঃ সুমন খানের এই বক্তব্য শ্রমিকদলের মধ্যে নতুন উদ্যম ও উৎসাহ সঞ্চার করেছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
