ঝিনাইদহের শৈলকুপার জালিয়াপাড়া গ্রামে আধিপত্ত বিস্তার ও মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেসময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ও দোকান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জালিয়াপাড়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে এবং এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। শৈলকুপা থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
