খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টা চলাকালে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তাহিদুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী দলেরই এক সদস্যের গায়ে লাগে। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত ব্যবসায়ী তাহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত ছিনতাইকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
