ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লাঙ্গলবন্দ পুণ্যস্নান ঘাট পরিদর্শনে ডিসি রায়হান কবির

নিজস্ব সংবাদদাতা
মার্চ ১০, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব ২০২৬ উপলক্ষে বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান ঘাট পরিদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভিন্ন ঘাট এলাকা পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময়ে স্নান ঘাটগুলোতে পানি ও আলোর স্বল্পতা রোধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অধিক সংখ্যক সেবাক্যাম্প স্থাপন, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, ট্রাফিক ব্যবস্থা, স্নান ঘাটগুলোতে কচুরিপানা ও পানি সরবরাহ, চুরি ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য এবং সুষ্ঠভাবে উৎসব সম্পন্নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জেলা আনসার কমাডেন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা এন এস আই এর জয়েন্ট ভিক্টর দ্বাদশ মুন্সি, ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জুন এর ডেপুটি ডিরেক্টর ওসমান, লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি শিখন সরকার, বাংলাদেশ পুজো পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: