নারায়ণগঞ্জের জামতলা এলাকায় অবস্থিত উম্মুল ফাতাহ মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে মোশাররফ মসজিদ রোড, জামতলা, নিউ চাষাড়া, নারায়ণগঞ্জে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার প্রিন্সিপাল এম এস এইচ নূর মোহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান মুফতি মোহাম্মদ জসীম উদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ সরোয়ার হোসাইন ও জনাব হারুন অর রশিদসহ মাদরাসার অন্যান্য পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার চারজন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে এবং আরও ২৪ জন শিক্ষার্থী নতুন করে কুরআনের সবক গ্রহণ করে। এ উপলক্ষে অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের দ্বীনি শিক্ষায় আরও অগ্রসর হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানের শেষাংশে প্রিন্সিপাল এম এস এইচ নূর মোহাম্মাদ মাদরাসার সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
