ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক। বেশ বিছুদিন বন্ধ থাকার পর আবারও সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। ভারত থেকে নিয়ে আশা মাদকের বেশির ভাগ চালানই বিজিবির হাতে ধড়া পড়লেও বাকি গুলো দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে যাচ্ছে।
এক দিনেই মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মহেশপুর ৫৮ বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ ৫৫৩ বোতল মাদক উদ্ধার করে। এ সময় বিজিবির সদস্যরা ভারতীয় বিভিন্ন প্রকারের ২৯২৫ বোতল ঔষধও উদ্ধার করে। তবে এ সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি।
বিজিবি সুত্রে জানাগেছে, রোববার ভোর রাতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি ভুট্রা ক্ষেতের পাশ থেকে ৩০ বোতল ভারতীয় মদ, নতুন পাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার থেকে ১৬ বোতল ফেনসিডিল, ৭২ বোতল উইনসেরেক্স ও এসকাফ সিরাফ, মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪ কেজি গাজা, ৪২৫ বোতল ভারতীয় উইনসেরেক্স ও এসকাফ সিরাফ ও একই সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা শ্বশানঘাটের পাশের একটি ড্রাগনের বাগানের পাশ থেকে ২৯২৫ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রায় প্রতিদিনই মহেশপুর সীমান্ত এলাকার ক্যাম্প গুলো সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে আসছে। মাদকের সাথে আমাদের কোন আপস নেই। সীমান্ত এলাকা গুলোতে আমাদের টহল আরো জোরদার করা হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
