নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইরের শুভকে গুম পরবর্তী হত্যা মামলার অন্যতম আসামী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানাকে খুজে পাচ্ছেনা ফতুল্লা মডেল থানা পুলিশ। অথচ গতকাল সোমবার শহরের হকার উচ্ছেদ অভিযানের অনুষ্ঠানে প্রকাশ্যেই দেখা গেল শুত হত্যা মামলা অন্যতম এ আসামীকে। শুভ হত্যা মামলায় থানা পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে পারলেও গ্রেফতার করতে পারেনি হত্যাকান্ডের পরিকল্পনাকারী সাখাওয়াত হোসেন রানাকে।
একজন হত্যা মামলার আসামী প্রকাশ্যে বুক ফুলিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে আর পুলিশ তাকে খুজে পাচ্ছেনা এ নিয়ে শুভ’র পরিবারসহ সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। তবে হত্যা মামলার আসামীকে রাজপথে প্রকাশ্যে দেখে সাধারন মানুষের প্রশ্ন তাহলে আইনের চেয়ে রাজনীতি হাত অনেকটা বড় ? গত ৩১ মার্চ ইসদাইর থেকে মুঠোফোনে শুভকে বাসা থেকে বের করে নিয়ে আসে সাখাওয়াত হোসেন রানার অন্যতম সদস্য লাল শুভ। পরে শুভকে গুম করে নিয়ে অন্যতম চলে যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানাসহ তার সাঙ্গপাঙ্গরা। চলতি মাসের ২ তারিখে রুপগঞ্জের হাইওয়ে রোডের পাশে শুভ লাশকে অজ্ঞাত লাশ হিসেবে থানা পুলিশ উদ্ধার করে দাফন করে দেয়। ৫ তারিখে রুপগঞ্জ থানা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শুভ’র মৃত দেহের ছবি দেখে সন্তানের লাশটি সনাক্ত করেন শুভ’র বাবা-মা। এ ঘটনায় শুভ’র মা সাখাওয়াত হোসেন রানাসহ কয়েকজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ৫ জনকে গ্রেফতারও করে। কিন্তু হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ভাগিনা রানাকে খুজে পাচ্ছেনা পুলিশ এমনটা জানা যায় একাধিক সুত্রে। তবে শুভকে গুম করার পর শুভ’র স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জের একজন গান্ধী পোকা ফতুল্লা মডেল থানায় এসেছিলেন শুভ গুমের পরিকল্পনাকারী সাখাওয়াত হোসেন রানার পক্ষে তদ্বির করতে। উধাও হয়ে থাকা শুভ হত্যা মামলার আসামী সাখাওয়াত হোসেন রানা হঠাৎ প্রকাশে রাজপথে এটা দেখে অবাক অনেকে। রানাকে রাজপথে প্রকাশ্যে দেখে সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের মতে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ার কারনে কি রানাকে পুলিশ গ্রেফতার কিংবা খুজে পাচ্ছেনা নাকি ঢাল মে কুচ কালা হ্যায়। আবার অনেকে বলছেন দেশের প্রচলিত আইনের চেয়ে রাজনৈতিক ক্ষমতা অনেক বেশী হওয়ার কারনেই হয়তবা পুলিশ সবকিছু জানার পরও রানাকে গ্রেফতার করেনি কিংবা করছেনা। হত্যা মামলার অন্যতম আসামী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা প্রকাশ্যে এ বিষয়ে জানতে শুভ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা উপরিদর্শক মিলন ফকিরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই এ বিষয়ে তো আমি কিছুই জানিনা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
