ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধান গাছে ঘাস নিধন ঔষধ ও ২৫ শতক জমির কলা গাছ কর্তন

চাঁদপুর সংবাদদাতা
এপ্রিল ১৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় প্রায় ৭৫ শতক ধানের জমির ধান গাছে ঘাস নিধন ঔষধ ছিটিয়ে ঝলসে দেয় এবং প্রায় ২৫ শতক বিভিন্ন প্রজাতের কলা গাছের বাগানের ফলসহ প্রায় ১২০টি কলাগাছ কেটে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।
পৌর এলাকার আদুরভিটি লস্কর বাড়ীর আঃ মান্নান লম্বর এ ক্ষতি হয়। গতকাল সোমবার মতলব উত্তর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আব্দুল মান্নান লস্কর বাদি হয়ে উত্তর ঠাকুরচর গ্ৰামের মৃত আঃ গফুর ছৈয়ালের ছেলে আহাম্মদ আলী ছৈয়াল, আহাম্মদ আলী ছৈয়ালের ছেলে সাইফুল ইসলাম ছৈয়াল’সহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আহাম্মদআলী ছৈয়াল একই ওয়ার্ডের পার্শ্ববর্তী গ্রামের লোক। তার সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে আবদুল মান্নান লস্কর ও তার পরিবারের লোকজনদেরকে হুমকি ধামকি সহ ক্ষতি সাধনের চেস্টা করে আসছে। তবে উক্ত বিরোধ স্থানীয় ভাবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার চেস্টা করলেও বিবাদীরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কোন কথার কর্নপাত না করে সর্বদাই মারধর করার চেস্টা সহ প্রাননাশের হুমকি ধামকি দিয়ে আসছে। সর্বশেষ গত ৫ এপ্রিল তারিখে তাদের সাথে নিয়ে ছেংগারচর বাজার গোহাটে দেখতে পেয়ে আক্রমন করে লাঠি সোটা নিয়া মারধরের চেষ্টা করে। আশপাশ হতে লোকজন এসে তাদের প্রতিহত করে।এবংএ সময় তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিয়া বলে যে কোন সময় আমাদের ব্যবসা বানিজ্য, ফসলী জমির ফসল ও বাড়ী ঘর অগ্নিসংযোগ ঘটাইয়া ক্ষতি সাধন করব। আব্দুল মান্নান লস্কর বলেছেন, আমাকে ও আমার পরিবারের সকল লোকজনদেরকে স্বপরিবারে খুন খারাবী করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। আমি উক্ত হুমকি ধামকির বিষয়ে আতংকিত হইয়া এলাকার লোকজন সহ গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে রাখার একপর্যায়, ১৩ এপ্রিল তারিখ সকাল অনুমান ৭টাঢ় ঘটনাস্থল আমার ফসলী মাঠে ধানের ফসল ও তারই পার্শ্বে কলা বাগান দেখার জন্য যাই। আমি উক্ত সময় লক্ষ্য করি আমার প্রায় ৭৫ শতক ধানের জমির ধান গাছে ঘাস নিধন ঔষধ ছিটিয়ে ঝলসে দেয় এবং প্রায় ২৫ শতক বিভিন্ন প্রজাতের কলা গাছের বাগানের ফলসহ প্রায় ১২০টি কলাগাছ কাটিয়া সর্বসাকুলে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে অভিযুক্ত আহাম্মদ আলী ছৈয়ালের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, ফসল ক্ষতির সংক্রান্ত ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: