ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে দড়ি সোনাকান্দা নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

বন্দর সংবাদদাতা
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

উৎসব মুখর পরিবেশে বন্দরে নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ উল্লেখিত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শত শত মুসল্লীগন মিলাদ ও দোয়ায় অংশ নেয়।

মিলাদ ও দোয়া পূর্বে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত ও তিন গুম্বুজ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূর হোসেন স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্য বলেন, মসজিদ নির্মানের জন্য যারা দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দানের কারনে এ এলাকায় একটি দৃষ্টি নন্দিত মসজিদ নির্মান করার সম্ভব হয়েছে। আপনারা যে নিয়তে এ মসজিদ নির্মান কাজে দান করেছেন মহান আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন। সে সাথে তাদের মনের আশাগুলো পুরন করে দিন। মসজিদের অবশিষ্ট কাজগুলো সম্পর্ন করার জন্য এলাকাবাসীসহ দেশ ও প্রবাসে সকলের সহযোগিতা কামনা করছি।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আঃ মালেক, শাহজাহান, মঞ্জুরুল হোসেন মঞ্জু , জিল্লুর রহমান, নুর ইসলাম , ডাক্তার শফিউল্লাহ ,আবুল হোসেন, মাহবুবুর রহমান, টুটুল আহমেদ, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, দিনামিয়া, শফিকুল আলম হীরা, নিপু আহমেদ,স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উল্লেখিত মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে মিষ্টি বিরতন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: