রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বুধবার রাতে তিনি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলাম-কে এবং অন্য কমিটির নেতৃত্বে রয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ পুলিশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নৌপথে কোনো ধরনের অবহেলা বা দুর্ঘটনা বরদাস্ত করা হবে না।
তিনি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জানান, আহতরা একই পরিবারের সদস্য, তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায়। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
