ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২২ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরাঞ্চলের ট্রেন চলাচল

নওগাঁ সংবাদদাতা
মার্চ ১৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষ করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই রেলওয়ে পশ্চিম অঞ্চলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে সন্ধ্যার পর উদ্ধার কাজে অংশ নেয়। সারারাত অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয় এবং রেললাইন আংশিক মেরামত সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, আপাতত ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলবে এবং সমান্তরালভাবে মেরামত কাজ চালিয়ে যাওয়া হবে। ঈদের আগ মুহূর্তে এ ধরনের দুর্ঘটনার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে কাজ শুরু করে। দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: