নারায়ণগঞ্জে ফতুল্লা কাঠেরপুল শিল্প এলাকায় ৩ মাস যাবৎ বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনাদি মালিক কর্তৃক ঈদের আগে পরিশোধ না করায় এবার এই শ্রমিকেরা ঈদ উৎযাপন করতে বাড়িতে যেতে পারে নাই। এমনকি ঈদের দিনে শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে কি খাবে তার কোন নিশ্চয়তা নেই। শ্রমিকেরা প্রাপ্য পাওনা থেকে অগ্রিম বাবদ বা ঈদ সহায়তার জন্য বিকেএমইএ এর বরাবরে লিখিতভাবে দাবি জানালেও বিকেএমইএ এর কোন কর্নপাত করে নাই।
এমতাবস্থায় মোতালেব মনোয়ারা গার্র্মেন্টস এর ৩৫০ জন শ্রমিক পরিবারের মাঝে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে আজ ১৯ মার্চ, সকাল ১০ টায় মোতালেব মনোয়ারার মেইন গেইট প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড.মাহবুবুর রহমান ইসমাইল, আরও উপস্থিত থাকেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, রাজু আহমেদ, আবু সুফিয়ান, মামুন চৌধুরী, আব্দুর রব রবিন, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, একদিকে বিকেএমইএ ৩০ আইটেম এর ইফতার করে, অথচ অন্যদিকে এদের প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকেরাই ইফতারে বুট-মুড়ি কিনেও খেতে পারে না।
শ্রমিকদের অভুক্ত রেখে এই শ্রমিকদের দিয়ে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব নয়। স্থীতিশীল উন্নয়ন মূলক ভালো উৎপাদন ব্যবস্থার স্বার্থেই শ্রমিকদের জীবনমান উন্নতি করা আবশ্যক। তিনি অবিলম্বে মোতালেব মনোয়ারার সকল শ্রমিকদের আইনানুগ পাওনাদি আগামী ৭ এপ্রিল এর মধ্যে পরিশোধের জোর দাবি জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
