ফতুল্লা থানা বিএনপির সদস্য মাকলেকুল মান্নান পায়েল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি খোরশেদ আলম বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে প্রচারনা না করে বহিস্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ফুটবল মার্কার পক্ষে কাজ করলেও নীরব ভূমিকা পালন করছে বিএনপি।
এতে করে বিএনপি ও জমিয়তে উলামায়ের নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, নারায়নগঞ্জ -৪ আসনে বিএনপি কোন প্রার্থী না দিলেও বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনির হোসাইন কাসেমী কে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতারা নির্দেশ দেন।
কিন্তু দলের নির্দেশ অমান্য করে পায়েল ও খোরশেদ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন এর পক্ষে ফুটবল মার্কার পক্ষে কাজ করছে।
ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ও গিয়াসউদ্দিনের পক্ষে কাজ করায় নজরুল ইসলাম পান্না মোল্লা, জাহিদ হাসান রোজেল,আক্তার হোসেন সহ ১০ জন বিএনপি নেতাকে বহিস্কার করলেও পায়েল ও খোরশেদ রয়ে গেছে বহাল তবিয়তে।
সাধারণ নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন বিএনপির দ্বিমুখী নীতির কারনে প্রকৃত ভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
অবিলম্বে পায়েল ও খোরশেদ কে বহিষ্কার করার দাবী জানান সাধারণ নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,এভাবে বহিস্কার করা হলে দল চলবে কিভাবে।তারপরও এদের বিষয়ে দেখবো।
ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া বলেন,দলের চেয়ারম্যানের নির্দেশে বহিস্কার করা হয়।আমাদের করার কিছু নাই।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
